সাভার

মে দিবস (মে ২০১৩)

এম এ সাঈম সাগর
  • 0
  • ২৭৪
হাতে তার একটি চিঠি
মায়ের জন্য লেখা,
দিতে পারেনি তা মাকে
হয়নি তো আর দেখা।

"মাগো,তোমার জন্য আনতে পারিনি ওষুধ
ক্ষমা করে দিও আমায়"
বুকে নিয়ে এমন আকুতি
চলে গেল তার দেহ,
এর জন্য কি নয় দায়ী
আমাদের সমাজের কেহ?

হাজারো মানুষের আত্মা
চাইছে আজ জবাব,
তাদের মৃত্যুর কে দায়ী
নয় কি আমাদের সমাজ?

নিজের স্বার্থ শুধু বুঝলি তোরা
দিলিনা আমাদের জীবনের মূল্য,
তোদের তো বলা যায়না মানুষ
তোরা নয় কি পশুর সমতূল্য?

হাজারো মানুষের না বলা কথা
বলতে দিলি না তুই সাভার,
জবাব তোকে একদিন দিতে হবে
কেন করলি এমন ব্যবহার?

[সাভারের একজন মৃত মেয়ে শ্রমিকের হাতে একটা চিরকূট পাওয়া যায় আর তাতে
লেখা ছিল যে মা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার জন্য ওষুধ নিতে পারলাম না।
তার স্মৃতিকে উৎসর্গ করে আমার এই কবিতা লেখা]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shahnaj Akter N/A ভাই সাগর যে চিরকুট কে মার্ক করে আপনি লিখেছেন, পুরো কবিতাটি যেন ওই চিরকুটের ই ভাবসম্প্রাসন...চমত্কার আপনার লেখার অনুভুতি ,,এগিয়ে যান আরো সামনে |

২৬ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬